July 25, 2026, 5:45 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন/২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও মাসে অন্তত ২ দিন বৃহৎ পরিসরে করা হচ্ছে।

বিগত মাসে ১৯টি পরিদর্শন হয়েছে। অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল/ ক্লিনিক / ডায়াগনস্টিক সেন্টারে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম চলামন আছে। এছাড়াও হাম-রুবেলার টিকাদান কর্মসুচী অব্যাহত রয়েছে।

আগামী ২৮ জুন রোজ রবিবার সারাদেশে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে মেরামত ও রক্ষণাবেক্ষণ এর সবগুলি কাজ বাস্তবায়ন/চলমান রয়েছে।

আগামী ৩০ জুন/২০২৬ তারিখের মধ্যে কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে সকল উপজেলা প্রকৌশলীগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

খাদ্য বিভাগের কর্মকর্তা বলেন, ময়মনসিংহ মহানগরীতে ৫৪ জন ওএমএস ডিলারের মধ্যে রোস্টার অনুযায়ী ৮টি ট্রাকসেল ও ২৫ টি দোকানের মাধ্যমে ৩৩ টি ওয়ার্ডে সরকারি ছুটিদিন ব্যতীত বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রয়েছে।

উল্লেখ্য যে, ওএমএস এর আওতায় ময়মনসিংহ মহানগরীতে কেজি প্রতি ৩০ টাকা দরে চাল এবং ২৪ টাকা দরে আটা ভোক্তাদের মাঝে বিক্রয় হচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে।

জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য সকল সরকারি দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারের গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন এবং জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় মতামত প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ