September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় বিজ্ঞান মেলায় কুরতুবী আলিম মাদরাসার অংশগ্রহণ

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলায় প্রকল্প উপস্থাপনের জন্য সমগ্র দেশ থেকে একমাত্র মাদরাসা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে টাঙ্গাইলের কুরতুবী আলিম মাদরাসা। এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। উল্লেখ্য, মাদরাসাটি উপজেলা ও জেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় প্রকল্প উপস্থাপন করে প্রথম স্থান এবং বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়।

ঢাকা বিভাগের ১৭টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবং সমগ্র দেশের একমাত্র মাদরাসা হিসেবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে প্রতিষ্ঠানটি।

মাদরাসার প্রকল্পের গাইড শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক মো. আরিফুল ইসলাম। প্রকল্পের সদস্য হিসেবে ছিলেন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জহুরা, অনামিকা আলফি আমরি, মেফতাহুল জান্নাত মায়া, মেঘলা আক্তার এবং ফারজানা তালুকদার।

গত ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত তিন দিনব্যাপী রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান মেলায় কুরতুবী আলিম মাদরাসা অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত মাত্র ১৪টি কলেজের সঙ্গে একমাত্র মাদরাসা প্রতিষ্ঠান হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি ব্যাপক প্রশংসা অর্জন করে।

মেলায় শিক্ষার্থীদের প্রকল্প পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও গবেষকরা প্রকল্পটি পরিদর্শন করে শিক্ষার্থীদের গবেষণামুখী কার্যক্রমে আরও উৎসাহিত করেন।

প্রকল্পটির শিরোনাম ছিল “ রিকম্বিনেন্ট ডিএনএ মডেল ফর প্রোটিন-এনরিচড বানানা”।

প্রকল্পটির মাধ্যমে শিক্ষার্থীরা প্রদর্শন করেছে কীভাবে বায়োটেকনোলজির মাধ্যমে কলা গাছের ডিএনএতে জিন স্থানান্তর করে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড লাইসিন সমৃদ্ধ প্রোটিন উৎপাদন করা সম্ভব। শিক্ষার্থীরা একটি ডেমো মডেলের মাধ্যমে এই নতুন বায়োফর্টিফিকেশন ধারণা উপস্থাপন করে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রযুক্তি ভবিষ্যতে বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কৃষি উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

মাদরাসা শিক্ষার্থীদের উদ্ভাবনী এই প্রকল্প ইতোমধ্যে দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে। এর আগে কুরতুবী আলিম মাদরাসা হামদ, নাত, কিরাত, রচনা এবং বিজ্ঞান কুইজসহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় একাধিকবার সেরা সাফল্য অর্জন করেছে।

একাডেমিক ফলাফলেও প্রতিষ্ঠানটির রয়েছে ঈর্ষণীয় সাফল্য। প্রাথমিক সমাপনী, জেএসসি এবং দাখিল পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডে একাধিকবার প্রথম স্থান অর্জন করেছে কুরতুবী আলিম মাদরাসা।
প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ইমান, জ্ঞান ও বিজ্ঞানে সমৃদ্ধ, যুগোপযোগী এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদরাসার চেয়ারম্যান হারুনুর রশিদ খান বলেন, “আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ অত্যন্ত বেশি এবং শিক্ষকরাও অত্যন্ত আন্তরিক। তারা ইতোমধ্যে অনেক সাফল্য অর্জন করেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আরও বড় অর্জন নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।”

মাদরাসার অধ্যক্ষ রেজাউল করিম বলেন, “মাদরাসার শিক্ষার্থীরা কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের থেকে পিছিয়ে নেই। আমরা নিয়মিত ল্যাব ক্লাস পরিচালনা করি এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দের মাধ্যমে পাঠদান নিশ্চিত করি। আমি আশাবাদী, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যতে তারা আরও বড় অবদান রাখবে, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ