September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

২৪-এর আত্মত্যাগই ২৬ সালের রাজনৈতিক বাস্তবতার ভিত্তি- ডা. শফিকুর রহমান এমপি

এস এম আরাফাত হোসাইন

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ২০২৪ সালের আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের কারণেই ২০২৬ সালের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।
১৯ জুন (জুম’আ বার) বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এ.কে.এম ফখরুদ্দিন রাজীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সালের মতোই ২০২৪ সালেও বহু মানুষ জীবন দিয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি জাতির গভীর কৃতজ্ঞতা থাকা উচিত এবং তাদের অবদানকে কখনো ছোট করে দেখা যাবে না। তিনি বলেন, ২০২৪ না হলে ২০২৬ সালের নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হতো না। তাদের রক্তের বিনিময়েই আমরা সরকারি ও বিরোধীদলের অবস্থানে এসেছি। শহীদদের কেউ যেন অবমূল্যায়ন না করেন, এটাই আমাদের অনুরোধ।
তিনি বলেন, অতীত আন্দোলন-সংগ্রাম ও গণভোট প্রসঙ্গে অনেকে প্রশ্ন তুললেও জনগণই সিদ্ধান্ত দিয়েছে। দীর্ঘ সময় দেশ স্বৈরশাসনের কবলে ছিল এবং জনগণ ভোটের মাধ্যমে তাদের মতামত জানিয়েছে। ডা. শফিকুর রহমান দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই জনগণের রায়কে সম্মান জানিয়ে সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা উচিত। অন্যথায় জনগণের মতামত উপেক্ষা করলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি হয়নি; বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ব্যবসায়ীদের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় তিনি আতঙ্ক ও অনিশ্চয়তার চিত্র পেয়েছেন। অনেকেই প্রকাশ্যে কথা বলতে পারছেন না বলেও তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ