September 15, 2026, 6:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না, এজন্য আমরা মাঠে নেমেছি: নাসির উদ্দিন পাটোয়ারী

বাগেরহাট প্রতিনিধি 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এজন্যই আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে এই সরকারকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি যদি দেশের ৭৫ শতাংশ মানুষকে উপেক্ষা করে রাজনীতি করতে চায়, তাহলে তাদের পতন হতেও বেশি সময় লাগবে না।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারী রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, দেশে একটি জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংস্কার অপরিহার্য।

বাগেরহাট প্রসঙ্গে তিনি বলেন,বাগেরহাটে শেখ পরিবারের এক ধরনের রাজত্ব ছিল। তারা শেখ হাসিনাকে বিক্রি করেছে, কিন্তু উন্নয়নের নামে উল্লেখযোগ্য কোনো কাজ করেনি।

পরে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি বিশ্ব ঐতিহ্যের অংশ ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।

সফরকালে এনসিপির স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সফর শেষে নাসির উদ্দিন পাটোয়ারী বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে এ অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ