September 15, 2026, 6:03 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ- আসাদুল হাবিব দুলু এমপি

ডেস্ক রিপোর্ট

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

শুক্রবার, ১৯ জুন বিকেলে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আাজাদ এমপিসহ তিস্তা ব্রিজ পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় ‘ জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের নেতা আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

এ প্রসঙ্গে তিনি গত বছরের (২০২৫) ১৮ ফেব্রুয়ারি ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাবেশে বিএনপি চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের তিস্তাপাড়ের মানুষের সাথে একাত্মতা ঘোষণার কথা স্মরণ করেন।

মন্ত্রী বলেন, বিএনপি কথা দিয়ে কথা রাখে এ জন্য আজ পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব মহাপরিকল্পনা বাস্তবায়নে এলাকায় এসেছেন।

মন্ত্রী আরও বলেন, এই রংপুর ছিলো রঙে রসে ভরপুর! এ অঞ্চলের মানুষের একসমশ গোলাভরা ধান ছিলো, গোয়ালভরা গরু ছিলো, পুকুরভরা মাছ ছিলো; আর মুখে ছিলো ভাওয়াইয়া গান। তিস্তাপাড়ের মানুষ আনন্দে দিন কাটাতো। তিস্তা ছিলো মায়ের মতো। কিন্তু তিস্তা আজ বিরান ভূমি। ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরি হয়েছে, কে কোথা চলে গেছে কেউ জানে না। তাই আমাদের সবার দাবি তিস্তার বুকে প্রাণ আর সেই প্রাণই ‘পানি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ