July 25, 2026, 3:25 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

  • বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

    ‎বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর আওতাধীন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ‎বুধবার (১৭ জুন) সকাল থেকে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
    ‎বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আখেরী নাইয়ার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফ এম আর টি ডিসিপ্লিন বিভাগের প্রধান প্রফেসর ড.শেখ মুস্তাফিজুর রহমান।
    ‎এছাড়াও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফ এম আর টি ডিসিপ্লিন বিভাগের প্রফেসর ড.মোঃ গোলাম সারোয়ার। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের প্রধান ড. মোঃ লোকমান আলী।
    ‎কর্মশালায় মৎস্য ও চিংড়ি চাষ বিষয়ক ৯ টি সেশন এর মাধ্যমে মাইক্রো প্লাস্টিক, ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাছের মাধ্যমে মানব দেহে যাতে প্রবেশ করতে না পারে সহ বিভিন্ন বিষয়ের উপরে স্থানীয় চাষীদের মধ্যে ধারণা প্রদান করা হয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ