September 16, 2026, 12:02 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

শ‌্যামনগ‌রে কোষ্ট গার্ডের অভিযা‌নে ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ‌্যামনগ‌রে কোষ্ট গার্ডের অভিযা‌নে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ ।

১৫ জুন ( সোমবা‌র ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় আজ ১৫ জুন সোমবার রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধ ভাবে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ