September 15, 2026, 11:14 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় মেয়াদের জন্য দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মো. নাছির উদ্দীনকে সভাপতি এবং জিটিভি (গাজী টেলিভিশন) ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৫ জুন) পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার ও দৈনিক ইনকিলাব পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল হক সহ-সভাপতি, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ সাংগঠনিক সম্পাদক, জাগরণী টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ আল রাজী কোষাধ্যক্ষ এবং চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজ বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, কালবেলা পত্রিকার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি দেবাশীষ মণ্ডল, গ্রীন টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফি, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শফিউল মিল্লাত এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নাজমুল হোসেন।

মোট ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পাশাপাশি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সদস্য হিসেবে আরও ১৫ জন পেশাদার সাংবাদিকের নাম ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সংগঠনের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ