July 25, 2026, 4:05 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের সাথে কৃষি অনুষদের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সাথে কৃষি অনুষদের শিক্ষকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন (রবিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয়।

কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. জহুরুল হকের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এন্টোমলজি বিভাগের সিনিয়র প্রফেসর ড. মো. হামিদুর রহমান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মতবিনিময় সভার বক্তব্য প্রদান করেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোহসীন হোসেন খান, ওসানোগ্রাফি অনুষদের ডিন ড. এবিএম সাইফুল ইসলাম, সাবেক উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের সিনিয়র প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান,

এছাড়া আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী আকন্দ, কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন, কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ, স্ট্যাটিস্টিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মেহেদী হাসান, হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জুয়েল হাওলাদার, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রুবেল মাহমুদ এবং সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. কামাল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. জহুরুল হক নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন “কৃষি অনুষদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সর্বদা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবেন।”

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে হবে। কৃষি অনুষদ দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষকবৃন্দের আন্তরিকতা, সৃজনশীল চিন্তা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষের কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।”

তিনি আরও বলেন , “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে প্রশাসন সর্বদা শিক্ষক সমাজের গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দেবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলে একটি আধুনিক, উদ্ভাবনী ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ