September 15, 2026, 12:37 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় মসজিদে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ; মিয়া গোলাম পরওয়ার

এস এম আরাফাত হোসাইন

খুলনায় মসজিদে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ; জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি: মিয়া গোলাম পরওয়ার
১৪ জুন, রোববার খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে গুলি করে মসজিদ কমিটির সেক্রেটারি ও অপর এক মুসল্লিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে খুলনা নগরীর দৌলতপুরে বিএল (ব্রজলাল) কলেজ রোডে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে লক্ষ্য করে গুলি করে হত্যাচেষ্টা খুবই উদ্বেগজনক ও ন্যাক্কারজনক ঘটনা। আমি নাগরিক সাধারণের নিরপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, মসজিদের মতো পবিত্র জায়গায় সন্ত্রাসীরা মুসল্লিদের হত্যাচেষ্টা চালিয়েছে, যা খুবই দুঃসাহসিক, বর্বর ও ষড়যন্ত্রমূলক। এ ঘটনার মধ্যদিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতির বহ্নিঃপ্রকাশ ঘটেছে এবং সন্ত্রাসীদের দমনে সরকার ও স্বরাষ্টমন্ত্রীর ব্যর্থতা ফুটে উঠেছে। একই সঙ্গে সরকারের উদাসীনতাই প্রমাণ করে যে, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের মদদ রয়েছে।
তিনি আরও বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী গুলিবিদ্ধ লোকমান হাকিম (৪৫) মসজিদ কমিটির সেক্রেটারি এবং আলম শেখ (৫৫) সাধারণ মুসল্লি। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
আমি গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করাসহ যথাযথ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ