September 15, 2026, 4:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কয়রায় ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে কয়রার বামিয়াস্থ পরিবেশক পয়েন্ট চত্বরে আয়োজিত এ সভায় বিদ্যুৎ ও বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতকরণে ইলেকট্রিশিয়ানদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপ কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার মো. হাবিবুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহফুজুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, এমইপি গ্রুপ কোম্পানির টিএসএম মো. ইব্রাহিম, সানরাইজ সোলার অ্যান্ড তুহিন ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. তুহিন আহসান এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জামাল বাদশা।

সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ইলেকট্রিশিয়ানরা নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গ্রাহকসেবার মান উন্নয়ন এবং দুর্ঘটনা প্রতিরোধে তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও সচেতনতার কোনো বিকল্প নেই। এ সময় ইলেকট্রিশিয়ানদের মানসম্মত ও নিরাপদ বৈদ্যুতিক পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, এমইপি গ্রুপের বিভিন্ন বৈদ্যুতিক পণ্য গুণগত মান, স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার কারণে বাজারে সুনাম অর্জন করেছে এবং গ্রাহকদের আস্থা পেয়েছে। তবে অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন ইলেকট্রিশিয়ান কোম্পানির কিছু পণ্যের ত্রুটি ও ব্যবহারিক সমস্যার বিষয়ও তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধান এবং পণ্যের মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। কোম্পানির প্রতিনিধিরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে কোম্পানির পরিচিতি ও পণ্যের বিবরণ তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইলেকট্রিশিয়ান আবুল হাশেম এবং সঞ্চালনা করেন রাসেল আহাম্মেদ।

মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমইপি গ্রুপ কোম্পানির কয়রা-পাইকগাছার পরিবেশক আব্দুর রহিম ও ফিল্ড অফিসার আমিনুর ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ