September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে – এমপি আবুল কালাম আজাদ

জি, এম রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রায় উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (এসইডিপি)-এর অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এর আয়োজনে এবং কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এই ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ জুন) সকাল ১০ টায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই মেলার আয়োজন করা হয়। ​

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ ও কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাগবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ আবুল কালাম আজাদ বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিবান্ধব ও উদ্ভাবনী শিক্ষায় দীক্ষিত হতে হবে। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতা বিকাশে চমৎকার ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের এই নতুন নতুন আইডিয়া ও স্টার্টআপগুলো আগামী দিনে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও আলোচনায় বক্তব্য রাখেন কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী,ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও নতুন নতুন স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন। শিক্ষার্থীদের এমন চমৎকার ও সৃজনশীল মেধা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়ায় উপস্থিত সকলেই সন্তোশ প্রকাশ করেন।

এবারের মেলায় স্টল প্রর্দশনে বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রথম, মদিনবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় ও জাকারিয়া শিক্ষা নিকেতন তৃতীয় স্থান অধিকার করে। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ