শিক্ষা মন্ত্রণালয়ের “এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম” কর্তৃক আয়োজিত উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত উদ্ভাবনী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোঃ ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল।

মেলায় শিক্ষার্থী কর্তৃক নতুন আইডিয়ার উদ্ভাবনীমূলক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়। এতে উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ১৫ টি স্টলে নতুন আইডিয়ার উদ্ভাবনীমূলক প্রকল্প উপস্থাপন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমির সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রকৌশলী মো: রাহাত ইসলাম, মৎস কর্মকর্তা তরুন বসু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসেন, নায়েবে আমির মাওলানা আবুল হাসান, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মেলায় অংশ গ্রহনকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরন করা হয়।