July 25, 2026, 3:15 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোরেলগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা

মোঃ মেহেদী হাসান নিয়াজ, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোড় গ্রামে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, অত্র গ্রামের আবু হানিফ মৃধার ছেলে ঘষিয়াখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র (১১)। ঘটনারদিন ১০ জুন বুধবার দুপুরে একই গ্রামের জনৈক জাকির মৃধার ছেলে রাকিব মৃধা (২২) মোবাইলে গেম দেখার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে কাজী মার্কেটের পিছনে নিয়ে যায়। সেখানে রাকিব ওই ছাত্রকে বলৎকার করে।

এসময় সে ডাক চিৎকার দিলে লম্পট রাকিব পালিয়ে যায়। বিষয়টি মাদ্রাসার ছাত্র তার পিতা মাতাকে অবহিত করে। এনিয়ে রাকিবের পিতা মাতাকে জানানো হলে উল্টো তাদের জীবননাশের হুমকি দেয়।

এ ঘটনায় ছাত্রের মা জেসমিন বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় রাকিব মৃধাকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-২৪, তারিখ-১০.৬.২০২৬।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন,মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রের মা বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ