September 15, 2026, 4:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি উপাচার্যের এফটিএনএস বিভাগের ল্যাব পরিদর্শন

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আজ ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেছেন।

৯ই জুন, মঙ্গলবার মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এফটিএনএস বিভাগের বিভিন্ন গবেষণাগারে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হকের নেতৃত্বে বিভাগের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে ভাইস-চ্যান্সেলর গবেষণাগারগুলো ঘুরে দেখেন এবং চলমান গবেষণা কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি বিভাগের বর্তমান গবেষণা পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অর্জিত ফলাফলে সন্তোষ প্রকাশ করে ভাইস-চ্যান্সেলর বলেন, ”বিশ্ববিদ্যালয়ে গবেষণার অনুকূল পরিবেশ আরও শক্তিশালী করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি গবেষণার সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।”

পরিদর্শনকালে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যভিত্তিক লেজার এনার্জি গবেষক রাশিদা আলীম এবং স্থপতি নাদিয়াও উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গবেষণা পরিবেশ উন্নয়নে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক ভাইস-চ্যান্সেলরের এ পরিদর্শনকে বিভাগের জন্য উৎসাহব্যঞ্জক উল্লেখ করে বলেন, “মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের এই সংক্ষিপ্ত পরিদর্শন আমাদের বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের গবেষণাগারসমূহ পরিদর্শন করেছেন, শিক্ষকবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং গবেষণার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ জন্য এফটিএনএস পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

তিনি আশা প্রকাশ করেন, ভাইস-চ্যান্সেলরের আন্তরিকতা ও সহযোগিতায় বিভাগের গবেষণা কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ