September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান-কে ইউট্যাব-এর অভিনন্দন

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান নিয়োগপ্রাপ্ত হওয়ায় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পবিপ্রবি ইউনিটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ ০৯ জুন ২০২৬ খ্রি. তারিখে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক বার্তায় জানানো হয়, অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ইউট্যাব পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় পবিপ্রবি পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

অভিনন্দন বার্তায় ইউট্যাব নেতৃবৃন্দ দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, তাঁর দীর্ঘ শিক্ষা জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও নৈতিক উৎকর্ষ নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সাথে বিশ্ববিদ্যালয়টির জ্ঞানচর্চা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধ আরও সমৃদ্ধ হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একজন যোগ্য ও দক্ষ শিক্ষাবিদকে পবিপ্রবি’র উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় মহামান্য চ্যান্সেলর ও সরকার প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। নেতৃবৃন্দ মহান আল্লাহর নিকট নবনিযুক্ত উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

ইউট্যাব, পবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের পক্ষ থেকে এই প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ