July 25, 2026, 4:59 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে গ্রিন ফোরামের অভিনন্দন

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইউনিভার্সিটি গ্রিন ফোরাম, পবিপ্রবি।

মঙ্গলবার (৯ জুন) গ্রিন ফোরাম, পবিপ্রবির সভাপতি অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ এবং সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল মাসুদ স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, ন্যায় ও ইনসাফভিত্তিক শিক্ষা ও গবেষণাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পবিপ্রবিকে গড়ে তুলতে গ্রিন ফোরাম অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে সংগঠনটি আশা প্রকাশ করে যে, নবনিযুক্ত উপাচার্য দল-মতের ঊর্ধ্বে থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং ক্যাম্পাসকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে উপাচার্যকে সব ধরনের ইতিবাচক সহযোগিতা করবে গ্রিন ফোরাম, পবিপ্রবি।

এছাড়া, উপাচার্যের কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে সংগঠনটির নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন, তাঁর নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক অঙ্গনে দেশের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ