September 15, 2026, 7:23 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎তালা প্রতিনিধি

সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৯ জুন) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে এই সভার আয়োজন করে দাতা সংস্থা নেট টু রাইটস ও দি সেয়ালোজ ইন ডেনমার্ক।

‎খলিলনগর ইউনিয়ন সিটিজেন গ্রুপের সভাপতি শহীদুল্লাহ গাজীর সভাপতিত্বে এবং সুশীল প্রকল্পের কো-অর্ডিনেটর অঞ্জন কুমার দে’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ কুমার মন্ডল, খলিলনগর ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার এবং মহিলা বিষয়ক অফিস সহকারী দেবকী রানী।
‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি ও বেসরকারি সেবা সঠিকভাবে পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য সেবার প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে। তিনি তথ্য অধিকার আইন ও সিটিজেন চার্টারের সঠিক বাস্তবায়নের মাধ্যমে কোনো ধরনের হয়রানি ছাড়াই নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেন।

‎স্বাগত বক্তব্যে অচিন্ত্য কুমার সাহা সিটিজেন গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নাগরিকদের মেলবন্ধন তৈরিতে এ ধরনের সভার গুরুত্ব তুলে ধরেন।

‎মতবিনিময় সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সমাজসেবা এবং স্থানীয় সরকারের বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং নাগরিক সমাজের গঠনমূলক পরামর্শ ও অভিযোগ আমলে নিয়ে সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎উন্মুক্ত আলোচনা পর্বে উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক জুলফিকার রায়হান, সেকেন্দার আবু জাফর বাবু, ইউপি সদস্য শিরিনা খাতুন ও দলিত নেত্রী সরস্বতী দাসসহ স্থানীয় নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ