September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শরণখোলায় ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ

মো. আব্দুল করিম গাজী, নিজস্ব প্রতিনিধি

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় শরণখোলার রায়েন্দা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবৈধভাবে নিয়োগ কৃত চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট, এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে, ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি ‘১ ঘন্টার কলম বিরতির আহ্বানে সোমবার সকাল ১০ টায় শরণখোলার রায়েন্দা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শরণখোলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ গ্রাহকদের অংশগ্রহণের মাধ্যমে সরকারের কাছে দাবি জানানো হয়, অতি দ্রুতো এস আলম গুরুপের লুটেরা দের কড়াল গ্রাস থেকে জনগণের ব্যাংককে জনগনের হাতে সোপর্দ
করার জন্য।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক মাওলানা রফিকুল ইসলাম কবির, মাওলানা মোস্তফা আমীন, ডাঃ ফজলুর রহমান, মাওঃ আব্দুল জলিল আনোয়ারী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জাকির হোসেন, সহ বিভিন্ন পর্যায়ের গ্রাহকগণ।

এরপর গ্রাহক ফোরামের একটি প্রতিনিধি দল শরণখোলা ইসলামি ব্যাংক ব্যবস্থাপক মহোদয়ের সাথে দেখা করে এক ঘন্টার কলম বিরতির আহ্বান জানান, তাদের আহবানে সাড়া দিয়ে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ এক ঘন্টার কলম বিরতি পালন করেন।

গ্রাহক ফোরাম নেতৃবৃন্দ বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নিতে গড়িমসি করা হলে অচিরেই কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ