July 25, 2026, 6:05 pm
শিরনাম :
রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

মোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিত

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর মোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা এবং মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের খাঁন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ গোলাম রাব্বানী, প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন, প্রশিক্ষক আবু সুফিয়ানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, সাইফুদ্দীন শেখ ও বিউটি খাতুন।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী অধিকাংশই আদিবাসী পরিবারের সন্তান। তারা কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, মোটর ড্রাইভিং, সিভিল মেসন ও ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তারা কর্মজীবনে সফলতা অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থী ও তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ