September 15, 2026, 11:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বিশ্ব পরিবেশ দিবসে রাজশাহী কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রাজশাহী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর ছাত্রদল।

সোমবার (৮ জুন) সকালে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর ছাত্রদলের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ (আবির), সদস্যসচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা জাহিদ হাসান, নেহাল আহমেদ রায়হান, সারোয়ার আলম সাফি, রুহুল আমিন, জুবায়ের রশিদ, নেওয়াজ শরীফ সৌরভ, ফারহান হোসেন কেলভিনসহ রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্যে মো. খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না, নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও জরুরি।”

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ