September 15, 2026, 4:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পবায় ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছরের এক শিশুকে ভ্যানে নেওয়ার সময় যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর স্থানীয় জনতার মারধরে অভিযুক্ত ব্যক্তি আহত হন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সোমবার (৮ জুন) দুপুর ১টায় পবা থানার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, মদনহাটি গ্রামের ৯ বছর বয়সী শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য দুয়ারী এলাকার ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে অভিযুক্ত ব্যক্তি শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ ওঠে। শিশুটি বাধা দিলেও মদনহাটি যাওয়ার পথে আরও কয়েকবার একই ধরনের আচরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছে বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মারধর করেন, এতে তিনি আহত হন।

সংবাদ পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে পুলিশ ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ