September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় মাদক প্রতিরোধে সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র গঠন

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

আলফাডাঙ্গায় মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে সঙ্গিত ও খেলাধুলার দিকে ফিরিয়ে আনার লক্ষ্যে সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র গঠন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকাল ৫টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত লেখক, কবি-সাহিত্যক, গীতিকার, শিল্পী ও সুধী সমাজ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কর্মচারী কল্যান ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য গীতিকার সামচুদ্দিন হাসু, লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি জি এম সিদ্দিকুজ্জামান বাহার, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মাষ্টার, আলফাডাঙ্গা , আলফাডাঙ্গা সরকারী কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, আরিফুজ্জামান মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুস্তাফিজ ইসলাম লাভলু, ক্যাব আলফাঙ্গার সভাপতি সেকেন্দার আলম আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আলফাডাঙ্গার সভাপতি মোহম্মদ আবুল বাশার, সাধারন সম্পাদক গোলাম আজম মনির, স্থানীয় সঙ্গীত শিল্পী নিত্য গোপাল মন্ডোল, ইবাদত হোসেন মুরাদ, প্রদিপ কুমার কুন্ডু, রিয়া কুন্ডু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মাদকের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রসার ঘটানোর উপর গুরুত্ব দেন।

আলোচনা শেষে সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ