September 15, 2026, 7:25 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পটিয়া নবজাগরণের উদ্যোগে রবীন্দ্র–নজরুল জন্মজয়ন্তী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি

পটিয়া নবজাগরণ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ জুন ২০২৬, শনিবার সকাল ১০টায় পটিয়ার খান-মোহনা ৩নং ওয়ার্ডের মাস্টার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গীতিকার রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন সানু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শিল্পী প্রমোদ দাশ, কবি সুলতান মাহমুদ এবং শিক্ষক ও শিল্পী জুয়েল শীল।

অনুষ্ঠানে কবিদ্বয়ের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা এবং জীবনী পাঠ করেন সংগঠনের পরিচালক নাজিম উদ্দীন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য নিকিতা ঘোষ, জান্নাতুল কাউসার, মুনতাহা খানম তামান্না, সাংবাদিক রাশেদ উল্লাহ আলমদার ও রুপা দাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুষার দত্ত এবং সঞ্চালনায় ছিলেন জ্যোতি দে। সাংস্কৃতিক পর্বে সংগীত, আবৃত্তি ও নৃত্যে অংশগ্রহণ করেন স্নিগ্ধা, শ্রেয়া, অহেন্দিতা, শ্রেয়ান দাশ, সুমনা দেবী, জ্যোতি, শিক্ষক জুয়েল শীল, শিক্ষক প্রমোদ দাশ, কবি সুলতান মাহমুদ, কবি রুহুল আমিন, তুষার দত্ত, নাজিম উদ্দিন খান, রুপা দাশ এবং নৃত্যশিল্পী মৌমিতা আচার্য।

আয়োজকরা জানান, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা একে একটি সফল ও প্রাণবন্ত আয়োজন হিসেবে অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ