June 6, 2026, 11:19 pm
শিরনাম :
গৌরবের ১১ বর্ষে ‘সারা আনোয়ারা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীতে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে দোয়া অনুষ্ঠিত হয়েছে মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চোলাই মদ উদ্ধার রাউজান চিকদাইরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব সম্পন্ন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নিতে গিয়ে প্রাণ গেলো কিশোরের তালায় দুষ্প্রাপ্য সীমানা পিলার উদ্ধার : এক্সপার্টসহ আটক ৪ নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্যামনগরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীতে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহী নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ছোট বনগ্রাম জামীয়া রহমানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৫টায় সাউথইস্ট ব্যাংক পিএলসি, রাজশাহী শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। কখনও খরা, কখনও অতিবৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। একসময় রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য বড় বড় গাছ ছিল। উন্নয়ন ও সড়ক সম্প্রসারণের কারণে অনেক গাছ কেটে ফেলতে হয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, শুধু গাছের চারা গ্রহণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এগুলো রোপণ করে নিয়মিত পরিচর্যা করতে হবে, যাতে ভবিষ্যতে পরিবেশের পাশাপাশি মানুষও এর সুফল ভোগ করতে পারে। বর্তমান সরকার দেশব্যাপী ৫ কোটি গাছ রোপণের যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষার এই আন্দোলন রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. ইলিয়াছ উদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর ও সহজ উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে এখন থেকেই সচেতন হতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যক্ষ মো. আকবর আলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষ শুধু পরিবেশকে সুন্দর করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও সংরক্ষণে ভূমিকা রাখলে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড ও চন্দ্রিমা থানা বিএনপির উত্তর শাখার সভাপতি মনিরুজ্জামান ডাবলু, চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শরীফ রুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি, রাজশাহী শাখার এক্সিকিউটিভ অফিসার সেতু সুলতান, সামিউল আলম, শফিকুল ইসলাম, সিনিয়র অফিসার নাজমুল ইসলাম এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি ৬০০ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ