October 31, 2026, 5:12 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন ময়মনসিংহ সরকারি শিশু সদন পরিদর্শন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন আজ ৫ জুন (শুক্রবার) ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে মন্ত্রী শিশু সদনের সার্বিক কার্যক্রম, আবাসন ব্যবস্থা, খাবারের মান ও শিক্ষা-চিকিৎসা সেবা ঘুরে দেখেন। তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া, খেলাধুলা ও বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও শিশু সদনের কর্মকর্তা- কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

মন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে সরকার কাজ করছে। সরকারি শিশু সদনগুলোকে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। তিনি শিশুদের প্রতি আরও আন্তরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিদর্শন শেষে মন্ত্রী শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের জন্য মিষ্টি ও ফল বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ