September 15, 2026, 4:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ চারজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ চারজন নিহত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকা ও ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিয়াল্লিশ্বর এলাকায় নিহতরা হলেন- অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের বাড়ি কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ জানায়, সকালে কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ঢাকা-সিলেট হাইওয়ে দিয়ে মাধবপুর যাচ্ছিল। পথিমধ্যে বাড়িউড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হেলে ওলী মিয়া (৫৫) নামে একজন নিহত হন। তিনি জেলার উপজেলার বড়ইবাড়ি এলাকার মৃত ইদন মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ