July 25, 2026, 4:07 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাটে রেড ক্রিসেন্ট এর কুলিং স্টেশন উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাট ইউনিটের উদ্যোগে তীব্র তাপদাহে শ্রমজীবী ও সাধারণ মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে বাগেরহাটের বিভিন্ন স্থানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার, ৪ জুন এ কার্যক্রমের আওতায় প্রখর রোদে কর্মরত শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, হাতপাখা ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। এছাড়া বাগেরহাটের সদর হাসপাতাল, সাধনার মোড় ও বাস স্ট্যান্ডে পথচারী ও শ্রমজীবী মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়। তীব্র গরমে অতিষ্ঠ মানুষের সাময়িক স্বস্তি নিশ্চিত করতে বাগেরহাট বাস স্ট্যান্ডে একটি কুলিং স্টেশন স্থাপন করা হয়।

একই সঙ্গে তীব্র তাপদাহের ক্ষতিকর প্রভাব, হিটস্ট্রোক প্রতিরোধ, পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসতর্কতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় সচেতনতামূলক মাইকিং কার্যক্রম*পরিচালনা করা হয়।

উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি Mahabubur Rahman Tutul, কার্যনির্বাহী সদস্য অ্যাড. মাহাবুব মোর্শেদ লালন, Al Amin Sardar, নার্গিস আক্তার ইভা, বাগেরহাট বাস মালিক সমিতির কর্মকর্তাবৃন্দ, CDRRnCA প্রোগ্রামের FAO Monalisa Rupa , MACP প্রজেক্টের PA ও সাবেক যুব প্রধান Shariful Juel , সাবেক যুব প্রধান MD Naim Khan , যুব প্রধান Rakibul Islam সহ ইউনিটের যুব সদস্যবৃন্দ।

তীব্র তাপদাহে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে স্থাপিত কুলিং স্টেশন ও পানি বিতরণ কার্যক্রম থেকে শত শত পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষ উপকৃত হয়েছেন। এ ধরনের উদ্যোগ হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাতে সহায়তা করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ