June 4, 2026, 10:59 pm
শিরনাম :
বাগেরহাটে রেড ক্রিসেন্ট এর কুলিং স্টেশন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মাহমুদুল হাসান বাপ্পী আলফাডাঙ্গায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঔষধ, ঢেউ টিন ও চেক বিতরণ রাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধন বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে চরবাসীর মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান- একে এম ফজলুল হক মিলন, এমপি

মাভাবিপ্রবি অ্যাকাউন্টিং ক্লাবের নেতৃত্বে জিসান ও জোনায়েদ

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) অ্যাকাউন্টিং ক্লাবের ২য় এক্সিকিউটিভ কমিটি ২১ মে ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটি গঠনের মাধ্যমে ক্লাবটির কার্যক্রমে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত এই কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে কে এম জহিরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি হিসেবে মোঃ মাসফিকুর রহমান জোনায়েদ দায়িত্ব গ্রহণ করেছেন। কমিটি ঘোষণার পাশাপাশি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও পাস্ট জেনারেল সেক্রেটারির মাধ্যমে একটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়, যা সংগঠনের নেতৃত্বের ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতাকে আরও সুদৃঢ় করেছে।

ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রোস্তম আলী এবং উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আব্দুল কুদ্দুসের প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কমিটি গঠনের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। এছাড়াও অন্যান্য সম্মানিত উপদেষ্টাদের সহযোগিতায় মোট ২০ সদস্যবিশিষ্ট এই এক্সিকিউটিভ কমিটি চূড়ান্ত করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি কে এম জহিরুল ইসলাম বলেন, “এমবিএসটিইউ অ্যাকাউন্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। একজন সহ-প্রতিষ্ঠাতা হিসেবে শুরু থেকেই এই ক্লাবের প্রতিটি ধাপের সঙ্গে যুক্ত থাকতে পারা আমার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা ক্লাবকে একটি আধুনিক, কার্যকর ও দক্ষতা উন্নয়নমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের পেশাগতভাবে প্রস্তুত করতে নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ, কেস স্টাডি এবং কর্পোরেট ইন্টারঅ্যাকশনের আয়োজন করা হবে। একই সঙ্গে একটি সহযোগিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

অন্যদিকে, সাধারণ সম্পাদক মোঃ মাসফিকুর রহমান জোনায়েদ বলেন, “জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। ক্লাবের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করা আমার প্রধান লক্ষ্য। আমরা সদস্যদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা জোরদার করে ক্লাবকে আরও গতিশীল করে তুলতে চাই।”

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিয়মিত একাডেমিক সেমিনার, ট্রেনিং প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট সেশন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন করা হবে।

নতুন এই নেতৃত্বের মাধ্যমে মাভাবিপ্রবি অ্যাকাউন্টিং ক্লাব ভবিষ্যতে আরও গতিশীল, পেশাদার ও প্রভাববিস্তারী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ