September 16, 2026, 12:03 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছি, অপকর্মকারীদের ছাড় নয়- এমপি ফখরুল ইসলাম

মোঃ ইয়াছিন রুবেল, স্টাফ রির্পোটার

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার কবিরহাট উপজেলার শিরিন গার্ডেনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এমপি ফখরুল ইসলাম নির্বাচিত হওয়ার পর প্রথম ১০০ দিনের উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং জনদুর্ভোগ নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।

সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনদুর্ভোগ এবং সমস্যা সমাধানে করণীয় বিষয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করেন। জবাবে সংসদ সদস্য উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং জনগণের কল্যাণে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

দৈনিক লাখোকণ্ঠের সাংবাদিক আবদুল্লাহ আল মামুন তাঁর বক্তব্যে কবিরহাট পৌরসভাকে আধুনিক ও প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান। তিনি পৌর এলাকায় একটি আধুনিক মৎস্য বাজার, গরুর হাট, শিশু পার্ক নির্মাণসহ নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। পাশাপাশি পৌরসভার অভ্যন্তর ও আশপাশের সরকারি খাসজমি দখলমুক্ত করে জনস্বার্থে ব্যবহারের বিষয়েও গুরুত্বারোপ করেন।

এছাড়া অন্যান্য সাংবাদিকরা কবিরহাট বাজারে আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ, খাদ্যগুদামের উন্নয়ন, স্বাস্থ্যসম্মত গণশৌচাগার স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে এমপি ফখরুল ইসলাম বলেন, “কেউ যদি আমার নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করে, তাহলে তাকে সরাসরি আমার কাছে নিয়ে আসবেন। আমি তার বিচার করব।”

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কবিরহাটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব উপজেলায় পরিণত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত বক্তারা গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সভা এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ