July 25, 2026, 6:42 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

মাভাবিপ্রবিতে অন্তঃবিশ্ববিদ্যালয় সিটিএফ প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সিএসই বিভাগের মুহাম্মদ তাহের শেখ

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

MBSTU Cyber Security Club এর উদ্যোগে বৃহস্পতিবার Mawlana Bhashani Science and Technology University ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে “Intra-MBSTU Capture The Flag (CTF) Competition 2026”। প্রতিযোগিতাটির সার্বিক প্রযুক্তিগত অবকাঠামো ও চ্যালেঞ্জ প্ল্যাটফর্ম সরবরাহ করে আন্তর্জাতিকভাবে সুখ্যাতি সম্পন্ন টিম Hidden Investigations।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং এবং তথ্য নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা।

Capture The Flag (CTF) প্রতিযোগিতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সাইবার সিকিউরিটি প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের ওপেন-সোর্স ইন্টেলিজেন্স এবং ডিজিটাল ফরেন্সিক্স সংক্রান্ত বিভিন্ন বাস্তবধর্মী সমস্যার সমাধান করতে হয় নির্দিষ্ট সময়সীমার মধ্যে।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন এবং তাদের প্রযুক্তিগত দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা ও সমস্যা সমাধানের সক্ষমতা প্রদর্শন করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ফলাফলে প্রথম স্থান অর্জন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ তাহের শেখ। দ্বিতীয় স্থান অর্জন করেন পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বপ্ন সূত্রধর এবং তৃতীয় স্থান অর্জন করেন সিএসই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচ. এম. তোফাজ্জুল করিম।

আয়োজকরা জানান, বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা বিষয়ক ব্যবহারিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয় করে MBSTU Cyber Security Club এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ