July 25, 2026, 3:18 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে করনীতি সহজ করার উদ্যোগ নেওয়া হবে- অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে করনীতি ও বিনিয়োগ-সংশ্লিষ্ট সব ধরনের আইন-কানুন সহজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘১১তম সেফ এইচভিএসিআর এবং কোল্ড চেইন ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড এই প্রদর্শনীর আয়োজন করে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমানে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এগিয়ে থাকলেও ভবিষ্যতে বাংলাদেশও আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত হবে। তাঁর মতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য অন্যতম সম্ভাবনাময় গন্তব্য। এ কারণে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বিশেষভাবে তুরস্কসহ বিভিন্ন দেশকে এগিয়ে আসার অনুরোধ জানান। তিনি আরও বলেন, বাজারে অনিয়ম ও কৃত্রিম বাধা দূর করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। সঠিক নীতি, স্বচ্ছতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, লি শিয়াও এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রদর্শনী এইচভিএসিআর ও কোল্ড চেইন শিল্পের প্রযুক্তি, পণ্য ও উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।

প্রদর্শনীটি ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ