September 15, 2026, 1:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

সাভারে আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার বিরুদ্ধে অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেন তারা।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, আমাদের সংগঠনের ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সেলিম মোল্লাকে বিগত আওয়ামী লীগের সময়ে অত্যাচার ও দমন-পীড়নের শিকার হতে হয়েছিল। তিনি ৫ই আগস্টে ইয়ামিন ছাত্র হত্যা মামলার প্রথম সাক্ষী। অথচ ইদানীং তার বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানার-পোস্টার এডিট করে, সেখানে তার একটি ছবি যুক্ত করে তা অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার করা হচ্ছে। তার বিরুদ্ধে যে মিথ্যা অপ-প্রচার চালানো হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা যারা আছেন, আওয়ামী লীগের সময়ে আমরা যে জুলুম অত্যাচার ও নিপিড়ন সহ্য করেছিলাম আমাদের মনে হচ্ছে আমরা এখন ক্ষমতায় গিয়েও এ থেকে আমরা এখনো রেহাই পাইনি।

এসময়ে উপস্থিত ছিলেন, সংগঠনটির থানা কমিটির সভাপতি নূর হোসেন ভুঁইয়া ও আশুলিয়া ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সেলিম মোল্লা সহ অন্যান্য নেত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ