July 25, 2026, 5:26 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

রাজারহাটে টানা বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, ধসে পড়লো গুরুত্বপূর্ণ সড়ক

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পানিতে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউপির ৪নং ওয়ার্ডের ফকিরহাট যাওয়া গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টির পানির তোড়ে রাস্তার বিছিন্ন হয়ে তৈরি হয়েছে মরণফাঁদ।

 

​সরেজমিনে দেখা গেছে, নাজিমখান টু ফরকেরহাট মহা সরকটিতে আব্দুল হাকিম এর বাড়ির পাশ দিয়ে ফকিরহাট দিয়ে রাজারহাট উপজেলা সরকটি ১ কিলোমিটার সহ প্রায় বিভিন্ন স্হানের অংশ পুরোপুরি ধসে গেছে। এই কাচা রাস্তাটি এখন অনেকটা কর্দমাক্ত নালায় পরিণত হয়েছে। এতে করে ওই পথ দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝা যাচ্ছে না। ফলে মাঝেমধ্যেই রিকশা, সিএনজি ও মোটরসাইকেল উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনেও স্থবিরতা নেমে এসেছে। ​”রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সামান্য বৃষ্টি হলেই এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই কাঁচা রাস্তাটি আমরা দ্রুত এর মেরামত চাই।”

​এ বিষয়ে উমর মজিদ ইউপি পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়া মাত্রই জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন এবং ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি দ্রুত কাজটি সম্পূর করবেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ