July 25, 2026, 4:07 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মেহেদী হাসান মিরাজ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা-য় মরিচ ক্ষেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নের দক্ষিণ দর্জিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালেহা খাতুন স্থানীয় আতিয়ার রহমানের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের মরিচ ক্ষেতে কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বর্ষা মৌসুমে মাঠে-ঘাটে কাজ করার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ