July 25, 2026, 6:35 pm
শিরনাম :
যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট এর চালান জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ করেছে।

​সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩৯৮০ পিস ইয়াবা এবং ১৯৪৫০ পিস নেশাজাতীয় Tapentadol ট্যাবলেট এর বিশাল চালান জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ মে ২০২৬ তারিখ গভীর রাতে চামুচা বিওপি হতে সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ভোলাহাটইউনিয়নের চামুচা গ্রামস্থ একটি আমবাগানে অভিযান চালিয়ে এ সকল চোরাচালানী পন্য/মাদকদ্রব্য আটক করা হয়।

এ সময় একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ