September 15, 2026, 5:09 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি

“অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে ১৩ মে বুধবার সকালে স্বপ্নকুড়ি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে ১৩ মে বুধবার সকালে স্বপ্নকুড়ি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সাইটসেভার্সের সহযোগিতায় জেলা একীভুত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বিশ্ব অটিজম দিবসের আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-ই-খুদা এবং বিশেষ অতিথি হিসেবে ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ন.ম গোলাম মোহাইমেন রাসেল উপস্থিত ছিলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আরিফুর রহমান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র নাগেশ^রীর সহকারী পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক, ফার্মাসিস্ট মামুন-অর-রশিদ, ফ্রেন্ডশীপের মনিটরিং অফিসার মোঃ হেলাল উদ্দিন ফারাস, টেকনিক্যাল সুপারভাইজার রওশনারা খাতুন, সিডিডি’র কমিউনিটি এনগেজমেন্ট অফিসার সুচরিতা খাতুন, কুড়িগ্রাম জার্নালিস্ট ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক আহম্মেদ আলী, এএফএডি’র প্রতিনিধি সাদিয়া পারভীন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ