July 25, 2026, 4:03 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া, জাতির জন্য খুঁজে বের করা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৩ মে) দুপুর ১২টায় রাজশাহী নগরীর শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের আয়োজনে এবং এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সার্বিক সহযোগিতা করে স্পর্শ ফাউন্ডেশন ও বিকন ফার্মেসিক্যাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মুর্শেদ জামান মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম, প্রফেসর কামরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

সেমিনারে বক্তারা থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা এবং তরুণ প্রজন্মকে এ বিষয়ে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও থ্যালাসেমিয়া রোগ নির্ণয় ও প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ