September 15, 2026, 6:04 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে ব্র্যাক সীডের কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর বাজারে ব্রাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “আধুনিক উৎপাদন কলা কৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক এক কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীডের রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। তিনি কৃষকদের উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন এবং মাঠ পর্যায়ে সঠিক পরিচর্যার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার কৃষি কর্মকর্তা মিজানুর রহমান। তারা কৃষকদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন এবং সরকারি কৃষি সেবার বিষয়ে তথ্য প্রদান করেন।

এছাড়াও ব্রাক সীডের টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) সুজিত মন্ডল উপস্থিত থেকে উন্নত মানের বীজ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। কৃষকদের জনপ্রতি ১কেজি হারে ব্র্যাক সীডের জনপ্রিয় আমনের জাত ব্র্যাক- ১০ প্রদান করেন।

পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যান্ড প্রমোটার শেখ সুমন আলী।

কর্মশালায় স্থানীয় ডিলার, রিটেইলার এবং কৃষকরা অংশগ্রহণ করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ