September 15, 2026, 4:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোর সদর হাসপাতালে দালাল ও অনিয়ম বিরোধী বিশেষ অভিযান

মোঃওবাইদুল হক, যশোর প্রতিনিধি

যশোর সদর হাসপাতালে দালাল কার্যক্রম ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো ও আশিস কুমার দাস।

অভিযানে সহযোগিতা করেন সদর হাসপাতালের আরএমও মোঃ আহসান কবির (বাপ্পি) এবং এসআই মোঃ হালিম (সশস্ত্র) সহ পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে হাসপাতাল এলাকায় রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স অবৈধভাবে পার্কিং অবস্থায় পাওয়া যায়। অ্যাম্বুলেন্সটির (চট্টগ্রাম-ছ ৭১-০০০১) চালক মোঃ আবুল কালাম আজাদ (৩০)-কে বৈধ গাড়ির কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এছাড়াও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশ এলাকা পরিদর্শন করা হয়। হাসপাতালের প্রধান ফটক সংলগ্ন অবৈধ দোকান মালিকদের দ্রুত দোকান অপসারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল এলাকায় দালালচক্র ও অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ