July 25, 2026, 3:15 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দায় খাল পুনঃখনন ও হালুয়াঘাটে রাস্তার কাজের উদ্বোধন- প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজ ও হালুয়াঘাটে রাস্তার কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

মঙ্গলবার (১২ মে) খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -০২ আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। আজকের এই খাল পুনঃখনন কাজটি উন্নয়নের মাইলফলক হিসাবে থাকবে এবং এই ধারা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে এটি খেয়াল রাখতে হবে যে, আমরা খাল খনন করে যাচ্ছি কিন্তু এই খাল যাতে আবার ভরাট না হয়ে যায়। সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সরকার তারাকান্দা – ফুলপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করেছে। মিনি স্টেডিয়াম তৈরি, হাসপাতাল এবং রাস্তাঘাট উন্নয়ন এ রকম অসংখ্য কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন পরিকল্পনা সম্পন্ন করার লক্ষ্যে সাধারণ জনগনকেও আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

হালুয়াঘাট উপজেলার ১নং আমতৈল ইউনিয়নের বড়বিলায় বড়বিলা-বাহিরশিমুল রাস্তার উন্নয়ন কাজেরও উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।১২ মে স্থানীয় নেতৃবৃন্দ ও
জনসাধারণের উপস্থিতিতে প্রতিমন্ত্রী রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন এ উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় জনসাধারণের যাতায়াত সহজ হবে । এ রাস্তার উন্নয়নের সুফল এলাকার সমস্ত জনগণ ভোগ করবে।এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তার উন্নয়ন কাজের বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। রাস্তার কাজের উদ্বোধনকালে প্রতিমন্ত্রীর সাথে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স , স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা, হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ