October 30, 2026, 11:56 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট

ইসরায়েলিদের ড্রোন হামলায় লেবাননে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১২ মে এক বিবৃতিতে বলেন, “সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলিদের ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মর্মান্তিক নিহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে শোকাহত। একইসঙ্গে গত ৮ এপ্রিল বৈরুতে আরেক হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”
তিনি বলেন, “আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি। আমি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।”
তিনি আরও বলেন, “বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে গিয়ে নিরীহ বাংলাদেশি নাগরিকদের এভাবে প্রাণ হারানো অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। যুদ্ধ কখনো মানবজাতির কল্যাণ বয়ে আনে না; বরং তা ধ্বংস, মৃত্যু, উদ্বাস্তুতা ও অসহায় মানুষের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। আজ লেবাননে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি সেই নির্মম বাস্তবতারই আরেকটি বেদনাদায়ক উদাহরণ।”
তিনি বলেন, “মানবসভ্যতার শান্তি, স্থিতি ও সহাবস্থানের স্বার্থে মানবতার দুশমন দখলদার ইসরাইলের যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতি প্রদান করার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ