July 25, 2026, 3:15 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

লিটনের ব্যতিক্রমী ঘোষণা: তরুণদের জন্য আইটি সেন্টার, ইউনিয়নবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স

আশিক, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ইউনিয়নের সারন্দী গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম লিটন। নির্বাচনী আমেজ শুরুর আগেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার সরব উপস্থিতি ও উন্নয়নমুখী প্রতিশ্রুতি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়নের রক্ষিতপাড়া, সাইধারা, বাহমনীগ্রাম, বেলঘরিয়াহাট ও হাঁটখুঁজিপুর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ সময় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ তার সঙ্গে অংশ নেন।

গণসংযোগ কালে শফিকুল ইসলাম লিটন ভোটারদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তাদের সমর্থন ও দোয়া কামনা করেন। এ সময় তিনি বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, জনগণের সেবা করার মানসিকতা নিয়ে নির্বাচন করতে চাই। আউচপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও প্রযুক্তিনির্ভর ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আমাদের ইউনিয়নের তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রতিটি ওয়ার্ডে একটি করে আইটি সেন্টার স্থাপন করা হবে। সেখানে কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করা হবে, যাতে তরুণরা ঘরে বসেই আয় করার সুযোগ পায়।

এছাড়াও ইউনিয়নবাসীর চিকিৎসাসেবার কথা বিবেচনা করে বিনামূল্যে একটি অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা দেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, “অনেক সময় অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নিতে না পারায় ভোগান্তিতে পড়তে হয়। আমি নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য একটি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করবো, যা একটি নির্দিষ্ট হটলাইনের মাধ্যমে পরিচালিত হবে।”গণসংযোগের সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কৃষকদের সহায়তা, বেকার যুবকদের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় ভোটারদের অনেকেই জানান, আগেভাগেই সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নেওয়া এবং বাস্তবমুখী প্রতিশ্রুতি দেওয়ায় শফিকুল ইসলাম লিটনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার প্রচারণা ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

গণসংযোগকালে বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার এই আগাম প্রচারণা আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ