July 25, 2026, 7:47 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মাভাবিপ্রবি ”৭ম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২৬”-এর ফাইনালে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত “৭ম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২৬”-এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অর্থনীতি বিভাগ ও রানার-আপ হয়েছে বিজিই বিভাগ।

৮ মে দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ২০টি দল অংশগ্রহণ করে।গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় ৯ মে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম (পিএইচডি), মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির কো-মডারেটর প্রফেসর ড. জিয়াউর রহমান এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মেহেদী হাসান।

উক্ত প্রতিযোগিতায় কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মহসিন আহমেদ।

চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগের বিতার্কিকরা হলেন—
* খাদিজা আক্তার
* ইসমত জাহান ফাতেমা
* ইসরাত জাহান

রানার-আপ বিজিই বিভাগের বিতার্কিকরা হলেন—
* ইনজামামুল হক জয়
* মার্জিয়া নূর অর্ণ
* শিবাশিষ সরকার

এ প্রতিযোগিতায় “ডিবেটার অব দ্য ফাইনাল” নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ইসমত জাহান ফাতেমা এবং “ডিবেটার অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হয়েছেন বিজিই বিভাগের জেরিন তাসনীম রেশমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ