July 25, 2026, 6:06 pm
শিরনাম :
রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

বাশার সভাপতি, সম্পাদক মনির ফরিদপুরে ‘সুজন’ এর কমিটি গঠন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) এর উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সুজনের উদ্যোগে সোমবার (১১ মে) বিকাল ৪টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় শেষে সুজনের আলফাডাঙ্গা উপজেলার নতুন কমিটি ঘোষণা করেন সুজনের জেলা সভাপতি মো. লিয়াকত হোসেন কামাল।

কমিটিতে মোহাম্মদ আবুল বাশারকে সভাপতি এবং গোলাম আজম মনিরকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলো:
সহ-সভাপতি তাজমিনুর রহমান তুহিন, এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, ডাঃ চঞ্চল কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ হারুন অর রশিদ, মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শাহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মোরাদ হোসেন তালুকদার, প্রাচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাংগঠনিক সম্পাদক মো. তৈয়াবুর রহমান। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. তাইজুল ইসলাম টিটন, মো: ওহিদুজ্জামান ভুঁইয়া রাজিব, হাফেজ ফেরদাউস খান, মোঃ আমিনুল ইসলাম, ডাঃ মোঃ আব্দুর রহমান সেখ, মোঃ লিয়াকত হোসেন লিটন, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ হাসমত আলী শেখ, রাজিবুল ইসলাম ও জিহাদ হোসেন।

মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সুজন ফরিদপুর জেলার সভাপতি মো. লিয়াকত হোসেন কামাল, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, ক্যাব ফরিদপুর জেলার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সুজন ফরিদপুর জেলার সাংগঠনিক সম্পাদক অমিত কুমার নাগ, আইন বিষায়ক সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম ফরহাদ, কোষাধ্যক্ষ রবিউল হাসান রাজিব, নির্বাহী সদস্য মোঃ আব্দুল আহাদ।

মতবিনিময় সভায় বক্তার অরাজনৈতিক সংগঠন সুজন এর কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্যাব আলফাডাঙ্গা শাখার সহ-সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, ক্যাব সহ- সভাপতি কামরুল হক ভূঁইয়া ও তামিম আহমেদ মিলন, নির্বাহী সদস্য সাংবাদিক মো: কামরুল ইসলাম, সাংবাদিক আজিজুর রহমান দুলাল, মো: হাসমত শেখ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ