October 31, 2026, 2:31 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জীবিত হরিণটি সুন্দরবনে অবমুক্ত

তরফদার রবিউল ইসলাম

শিকারিদের হাতে পূর্ব সুন্দরবন থেকে পাচার হয়ে আসা একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ৭টায় লোকজন ও বন বিভাগ যৌথভাবে হরিণটি উদ্ধার করে। পরে হরিণটিকে চিকিৎসা দিয়ে দুপুরে বনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, শিকারিদের হাতে পূর্ব সুন্দরবন থেকে পাচার হয়ে আসা একটি জীবিত হরিণ সোমবার সকালে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির স্টাফসহ সুন্দরবন সংলগ্ন চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকায় স্থানীয় জনগণের সহযোগিতায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, হরিণটির শরীরে জখমের চিহ্ন ছিল। পরবর্তীতে চিকিৎসাসেবা দিয়ে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ