September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটের মূলঘরে বোরো মৌসুমে ধান চাষীদের খোঁজখবর নিতে সরেজমিনে কৃষি কর্মকর্ত

সৈয়দ জালিস মাহমুদ

  1. ফকিরহাটের মূলঘরে বোরো মৌসুমে ধান চাষীদের খোঁজখবর নিতে সরেজমিনে কৃষি কর্মকর্ত

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন সকল ইউনিয়নের বোরো ধান চাষীদের খোঁজখবর নিতে সরেজমিনে যাচ্ছেন জেলা এবং উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাগন।
ইরি ধান পেকে যাওয়ায় কাটার সময়ে কালবৈশাখীর তান্ডবে বিপর্যস্ত অনেক জেলার কৃষকরা।
বাগেরহাট জেলায় বিভিন্ন এলাকায় ও কমবেশি ক্ষতিগ্রস্ত চাষীরা।
ফকিরহাটে বৃস্টির কারনে ধান মাড়াই ও সংরক্ষণে বিঘ্ন ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জেলার অন্যান্য উপজেলার চেয়ে কম।
ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের বোরো চাষীরা অধিকাংশই ধান চাষ করেছেন ঘেরের মধ্যে, তাই বৃষ্টি হলেও পানি গড়িয়ে পগারে বা পুকুরে জমা হয় যে কারণে জমিতে কেটে রাখা
ধানের তেমন কোন ক্ষতি হয়নি।
(বুধবার ৬ মে) বিকাল পাঁচ টায় মূলঘর ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় ধানের ক্ষেতে গিয়ে ধান কাটা, মাড়াই করা ও সংরক্ষণ এর ব্যাপারে খোঁজ খবর নেন ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন।
তিনি বলেন- এবার ধানের বাম্পার ফলন হয়েছে, যদিও বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলায় ধান চাষীরা ক্ষতিগ্রস্ত হলেও ফকিরহাট উপজেলায় বিশেষ করে মূলঘরে চাষীরা অধিকাংশই সময় মত ঘরে ধান তুলতে পারছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা,
সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ,
সহকারি প্রোগ্রামার মোঃ আলমগীর হোসেন,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,
উপসহকারি কৃষি কর্মকর্তা দেবদাস বালা,
উপসহকারি কৃষি কর্মকর্তা ভাগ্য লক্ষী সহ স্হানীয় চাষী ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ