নেত্রকোনায় ৭৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ১ কোটি ১২ লাখ টাকার বৃত্তি দিচ্ছে ডি এসকে
দুস্থ্য স্বাস্থ্য কেন্দ্র ( ডি এস কে) এর অর্থায়নে ডিনএসকের সদস্য পরিবারের দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে এক কোটি ১২ লাখ ৮ হাজার টাকা বৃত্তি প্রদান কর্মসূচির মোহনগঞ্জ উপজেলা শাখায় ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে ২ লাখ ১২ হাজার টাকার বৃত্তির চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার মোহনগঞ্জ উপজেলা মাল্টি পারপাস হলরুমে, ডিনএডকের সহকারী পরিচালক এস এম ফারুক রানার সভাপতিত্বে, শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো ঃ জাহাঙ্গীর আলম, ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক মিলন চন্দ্র সরকার, ব্যবস্থাপক আলমগীর আসাদ,শংকর কুমার,এনামুল হক,মাহবুব হাসান,সহকারী সোমা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, সাংবাদিক হাফিজুর রহমান চয়ন, সাইফুল আরিফ জুয়েল। মোহনগঞ্জ উপজেলা শাখা থেকে ১৫ জন এসএসসি শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে প্রতি জন, এইচ এসসি ৩ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে প্রতি জনকে দেয়া হয়েছে।
বৃত্তি গ্রহণ করে তাদের অনুভূতি প্রকাশ করেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ণরত আলিফ ও ,মাহমুদা আক্তার। অভিভাবক স্বপ্না আক্তার, আব্দুল কাদির, হাসিনা আক্তার, শফিকুল ইসলাম। তারা ডিএসকের এই বৃত্তি প্রদান কর্মসূচির প্রশংসা করেন। এ বৃত্তি বহু কৃতি শিক্ষার্থীর পড়াশোনার কাজে সহযোগিতা করছে বলে জানান।