September 15, 2026, 2:13 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থবছরের প্রতিবন্ধী ভাতা প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় শহীদ শাহাবুদ্দিন মিলায়তনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ।

প্রধান অতিথি বলেন, সমাজের প্রতিবন্ধী মানুষেরা প্রতিনিয়ত একটি যুদ্ধের মধ্যে তাদের জীবন পার করে। প্রতিবন্ধীদের প্রতি আরো মনোযোগী হতে হবে যাতে তারা কখনো তাদেরকে বোঝা মনে না করে। আজকে যারা এ কার্যক্রমের মাধ্যমে সুবর্ণ কার্ড পেয়েছেন , আসন্ন ঈদের আগেই এই আপনারা আপনাদের ভাতা প্রাপ্ত হবেন।

তিনি আরো বলেন, প্রাপ্ত ভাতা যাতে প্রতিবন্ধীদের পেছনে সঠিকভাবে খরচ করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় তিনি আর্থিক অসচ্ছল প্রতিবন্ধী এবং তাদের পরিবারকে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা করার আহ্বান জানান।

সভাপতি মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের আওতায় ৬১১ জন আবেদনকারীর মধ্যে ৫৭৯ জন এই ভাতা প্রাপ্ত হবেন। প্রতিমাসে ৫০০ টাকা করে তিন মাস অন্তর অন্তরে এই টাকা আপনাদের একাউন্টে যোগ হবে। এ টাকার জন্য আপনাদের কারো কাছে যেতে হবে না, কোন মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।

উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ