October 31, 2026, 2:31 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে ব্র্যাক সীডের কর্মশালা অনুষ্ঠিত

শেখ সুমন আলী,

হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে ব্র্যাক সীডের কর্মশালা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা বাজারে ব্রাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “আধুনিক উৎপাদন কলা কৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক এক কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীডের রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। তিনি কৃষকদের উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন এবং মাঠ পর্যায়ে সঠিক পরিচর্যার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুশলা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন মহালদার এবং কোটালীপাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম। তারা কৃষকদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন এবং সরকারি কৃষি সেবার বিষয়ে তথ্য প্রদান করেন।

এছাড়াও ব্রাক সীডের টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) সুজিত মন্ডল উপস্থিত থেকে উন্নত মানের বীজ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।  কৃষকদের জনপ্রতি ১কেজি হারে ব্র্যাক সীডের জনপ্রিয় আমনের জাত ব্র্যাক- ১০ প্রদান করেন।

পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যান্ড প্রমোটার শেখ সুমন আলী।

কর্মশালায় স্থানীয় ডিলার, রিটেইলার এবং কৃষকরা অংশগ্রহণ করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ